• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৫ এএম


‘অল্প ব্যবধানে হলেও এই যুদ্ধে ইরানই জয়ী’—ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৫:০৬ পিএম

সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন জিওরা আইল্যান্ড। তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয়ের জন্যই নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।”

জিওরা আইল্যান্ডের দাবি, পুরো সংঘাতকালজুড়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শনে সফল হয়েছে।

তার মতে, এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন সংঘাত প্রশমন করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়।

জিওরা আইল্যান্ডের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশের জন্যই জটিল কৌশলগত বাস্তবতা তৈরি করেছে।

/এসএন