• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম


গাজা ইস্যুতে ইসরাইলি মন্ত্রীকে ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৯:৪৬ পিএম

গাজা অভিমুখী সাহায্যকারী বহরের (ফ্লোটিলা) ফরাসি কর্মীদের প্রতি ‘অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, গাজা অভিমুখী এই সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে তাদের সরকার একমত নয়।

কারণ এ ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফল বয়ে আনে না, বরং কূটনৈতিক ও কনস্যুলার পরিষেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

তবে এই মতপার্থক্যের পরও কোনো ফরাসি নাগরিকের বিরুদ্ধে হুমকি, ভীতি প্রদর্শন বা সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। বিশেষ করে কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে কিংবা তার ইন্ধনে এমন আচরণ হলে তা আরও গুরুতর বলে উল্লেখ করেন বারোট।ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফরাসি নাগরিকদের সঙ্গে এমন আচরণ নতুন নয়।

এটি মূলত বেন-গভিরের দীর্ঘদিনের উগ্র বক্তব্য, আপত্তিকর কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিকতারই অংশ।সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বিদেশি মানবাধিকারকর্মীরা অভিযোগ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়ার জেরেই ফ্রান্স সরকার ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিল।

সূত্র: আল জাজিরা

/বিএসএস