• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম


ইসরাইলি বাহিনীর হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৯:৫৮ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় বেসামরিক মানুষের জীবন ভয়াবহ সংকটে পড়েছে। একটি বহুতল আবাসিক ভবনে হামলার আগে ইসরাইলি বাহিনী জোরপূর্বক বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়।হামলার আশঙ্কায় গভীর রাতে স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।

ইসরাইলি সামরিক বাহিনী ভবনটির চারপাশের অন্তত ৫০০ মিটার এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছিল।পরে ইসরাইলি বিমান হামলায় বহুতল ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। শুধু মূল ভবনই নয়, আশপাশের এলাকা এবং সংলগ্ন একাধিক সিটি ব্লকের বিভিন্ন স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আতঙ্কিত বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা খোলা আকাশের নিচে অপেক্ষা করার পর এই ভয়াবহ হামলা চালানো হয়।যুদ্ধবিরতির ঘোষণার পর টায়ার শহরের বাইরে আশ্রয় নেওয়া বহু বাস্তুচ্যুত মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছিলেন। একই সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে ঘরবাড়ি হারানো অসংখ্য মানুষও টায়ারে আশ্রয় নিয়েছিলেন।

কিন্তু নতুন করে শুরু হওয়া হামলা তাদের আবারও চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।বিশ্লেষকদের মতে, ইসরাইলের ধারাবাহিক হামলা শুধু প্রাণহানি ও বাস্তুচ্যুতির কারণই নয়, বরং লেবাননের অর্থনীতিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। চলমান সংঘাতে দেশটির অন্তত ২০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে। আবাসিক ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠানের ওপর নির্বিচার হামলায় দক্ষিণ লেবাননের বহু জনপদ কার্যত ধ্বংস হয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

/বিএসএস