• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ এএম


নিজেরা যু’দ্ধ শুরু করে এখন বিশ্ব সং’কটের দা’য় ই’রা’নের ওপর চাপাচ্ছে যু’ক্তরাষ্ট্র: বাঘাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে বিশৃঙ্খলা ও সংকট তৈরি হয়েছে, তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

ইসমাইল বাঘাই বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর আগে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক ও উন্মুক্ত ছিল।

ইরানি এই মুখপাত্রের অভিযোগ, ওয়াশিংটনের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে জ্বালানিবাহী তেলবাহী ট্যাংকারের চলাচলও বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যেখানে জ্বালানির দাম দ্রুত বেড়ে গেছে।

বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, বর্তমান সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন নিজেদের তৈরি করা বৈশ্বিক সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপিয়ে দিয়ে পুরো বিশ্বকে এর মূল্য দিতে বাধ্য করতে চাইছে।

/এসএন