• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম


ইরানে হামলা হলে ‘চোখের বদলে চোখ’ নীতিতে জবাব দেয়া হবে: আরাগচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ২:১৩ পিএম

ইরানের ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক হামলার জবাবে কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি এ ক্ষেত্রে সম্পূর্ণ স্পষ্ট এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরোধ নীতির বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন আব্বাস আরাগচি।

বার্তায় তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার—চোখের বদলে চোখ।” তিনি আরও জানান, অবকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনো ধরনের সামরিক আগ্রাসন ওয়াশিংটন কিংবা অন্য যেকোনো পক্ষের জন্য শক্তিশালী ও নির্ণায়ক প্রতিক্রিয়া ডেকে আনবে।

একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের বিমান হামলা বা সামরিক অভিযানে সহায়তা বা সমর্থন দেবে, তাদেরও তেহরানের সামরিক বাহিনী ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে।

/এসএন