• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৫ এএম


‘তোমাদের সন্তান হলে কেমন লাগত?’-ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য সাবেক মার্কিন সেনার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৯:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক মার্কিন মেরিন সদস্য কেন ও’কিফ।

ইরানের মিনাব শহরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেওয়া তার আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ও’কিফ ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবনের সামনে দাঁড়িয়ে আমেরিকানদের উদ্দেশে বলেন, “কল্পনা করো, অ্যারিজোনার টাকসনে তোমার সন্তানরা স্কুলে আছে, আর ইরান বোমা হামলা চালিয়ে ১৪২ শিশুকে হত্যা করেছে। তখন তোমার কেমন লাগত?”

তিনি আরও বলেন, “তখন যদি তুমি বলতে— ‘ইরানের মৃত্যু হোক’, কারণ তারা তোমার সন্তানদের হত্যা করেছে, তাহলে কি সেটা ভুল হতো?”

বক্তব্যে তিনি পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “তোমরা কীভাবে ইরানকে নিয়ে এসব মিথ্যা লিখতে পারো? বিশ্বের কোথায় ইসলামী প্রজাতন্ত্র ইরান তোমাদের বিরুদ্ধে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে?”

মিনাবের ওই স্কুলে হামলার ঘটনায় বহু শিশুর প্রাণহানির দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক চলছে। ইরানের পক্ষ থেকে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হলেও পশ্চিমা বিভিন্ন সূত্রে ঘটনাটির ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ও’কিফের বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

/এএসএফ