• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম


ধ্বংশ হওয়া স্কুল পুনর্নিমানে নিজের স্কলারশিপের পুরো ৫৫ লাখ দান করলেন ইরানি শিক্ষার্থী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ৯:৪৫ পিএম

ইরান-এর খুজেস্তান প্রদেশের ১৬ বছর বয়সী শিক্ষার্থী আমির পারিজাদেহ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি একটি বড় স্কলারশিপ হিসেবে তিনি ৫৫ মিলিয়ন তোমান অর্জন করেন। তবে নিজের ভবিষ্যৎ বা ব্যক্তিগত প্রয়োজনের কথা না ভেবে পুরো অর্থই দান করেন তিনি।

এই অর্থ ব্যবহার করা হচ্ছে মিনাব শহরের একটি স্কুল পুনর্নির্মাণে, যা সাম্প্রতিক এক ভয়াবহ হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরের এই উদ্যোগ ইতোমধ্যেই সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার এই আত্মত্যাগকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এমন মানবিক উদ্যোগ কেবল ব্যক্তিগত নয়, বরং একটি জাতির সামাজিক মূল্যবোধ ও সংহতির প্রতিফলন।

/এএসএফ