• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম


গাজায় ইসরায়েলি হামলায় শহীদ হলো একই পরিবারের চার হাফেজা বোন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১০:৪৮ পিএম

গাজার খান ইউনূসে বাস্তুচ্যুত হওয়ার সময় এক হামলায় একই পরিবারের চার বোন নিহত হয়েছেন বলে বিভিন্ন ফিলিস্তিনি সূত্রে দাবি করা হয়েছে। নিহতরা হলেন— তাকওয়া, ইয়াকিন, ইহসান ও ইমান। তাদের সবাই কুরআনের হাফেজা এবং মেধাবী শিক্ষার্থী ছিলেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, চার বোন ফিলিস্তিনি কমান্ডার শহীদ মুহাম্মদ শা’বানার কন্যা। হামলার সময় তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছিলেন।

এছাড়া দাবি করা হয়েছে, তাদের পরিবারের আরও দুই সদস্য এর আগে ৭ অক্টোবরের সংঘাতে নিহত হন। নিহত চার বোনের মা-ও পূর্ববর্তী এক হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে পরিবারের জীবিত শেষ সদস্যদেরও হারাতে হয়েছে। ফলে পরিবারটির নাম কার্যত স্থানীয় নাগরিক নিবন্ধন (সিভিল রেজিস্ট্রি) থেকে মুছে গেছে বলে তারা উল্লেখ করেছেন।

ঘটনাটি ১১ জুলাই ২০২৬ তারিখে ঘটে বলে জানানো হয়েছে।

সূত্র: ফিলিস্তিনি স্থানীয় সূত্র

/এএসএফ