রাজধানীসহ লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৈরুত, ৯ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, বুধবারের হামলায় এখন পর্যন্ত ২০৩ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি এ তথ্য জানান।
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ওই হামলায় ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা আরও বাড়ে।
এদিকে ইরান অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলের এই হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।
তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি