• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৫ এএম


ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ‘ইরান যুদ্ধের খরচ’: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৮:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে পাওয়া তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যয়ের তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে।

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিভিন্ন বিশ্লেষকের মতে, প্রকৃত ব্যয় এর চেয়েও বেশি হতে পারে।

নিজের বক্তব্যে ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন।

তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা পেয়েছে।

এদিকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে যুক্তরাষ্ট্রের বাস্তববাদী জ্বালানি নীতির প্রতিফলন বলছেন, আবার সমালোচকরা এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন।

/এএসএফ