পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেল
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে লেবাননের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষ যুদ্ধবিরতির পর দেশে স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেছে।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেল লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি তার দেশের “পূর্ণ সমর্থন” ব্যক্ত করেন।
তিনি সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি “বাস্তব সুযোগ”, যার মাধ্যমে একটি “সর্বজনীন ও টেকসই সমাধানে” পৌঁছানো সম্ভব, যা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াবে এবং সংঘাতের অবসান ঘটাবে।
সোরসঃ বিবিসি