• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৩ এএম


কামিন্স-স্টার্কদের ছাড়াই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ৯:৩৮ এএম

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের জন্য তরুণদের প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে। এই দলে নেই অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, আর দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও স্টিভ স্মিথকেও।

অন্যদিকে আইপিএল শেষে ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও নেই কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড। তবে অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক অলিভার পিককে পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে নেওয়া হয়েছে।বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে হবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে।

/বিএসএস