পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ক্রিকেটে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘হিলাল ই ইমতিয়াজ’ অর্জন করেছেন।বুধবার (১৩ মে) ইসলামাবাদের আইওয়ান ই সদর প্রাসাদে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার হাতে এই সম্মাননা তুলে দেন।পাকিস্তান ক্রিকেটে অনন্য অবদানের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নেতৃত্ব দেওয়ার ভূমিকাও এই পুরস্কারের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে।
বিশেষভাবে স্মরণ করা হয়েছে ২০০৯ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আফ্রিদির ঐতিহাসিক পারফরম্যান্সকে।এক নজরে আফ্রিদির বর্ণাঢ্য ক্যারিয়ারএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান, ৬টি শতক, ৩৯টি অর্ধশতক এবং ৩৯৫ উইকেটটি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ ম্যাচে ১৪১৬ রান ও ৯৮ উইকেটপাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ভারতীয় প্রিমিয়ার লিগ এবং বিগ ব্যাশ লিগসহ বিশ্বের প্রায় সব বড় ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন তিনি।
২০০৯ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের নায়কফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রান করে পাকিস্তানকে শিরোপা জেতান আফ্রিদি। সেই ইনিংস আজও পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচজয়ী পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়।
/বিএসএস