• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


ভারত বিরোধিতাই কাল হল আমিনুলের!

দ্য পালস বিডি
আপডেট টাইম: ৮ এপ্রিল ২০২৬ ৯:০১ পিএম

গতকাল ( ৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

এদিকে, আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূলত ভারতবিরোধী অবস্থান নেওয়ার কারণে- এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম “টাইমস নাউ” এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বুলবুলের প্রেসিডেন্ট থাকাকালীন নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারেনি। মূলত এই কারণেই বুলবুলকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।