২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিলকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন না অনেকেই। তবে বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন না অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। বরং তার বিশ্বাস, ফেভারিটের তকমা না থাকাই ব্রাজিলের জন্য সুবিধাজনক হতে পারে।বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে পৌঁছে ফিফার মিডিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, “আমরা সবচেয়ে বড় ফেভারিট নই।
অবশ্যই আমাদের ভালো একটি দল আছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর সমন্বয় রয়েছে স্কোয়াডে।”তিনি আরও বলেন, “হয়তো এবার আমরা অন্য কয়েকটি দলের চেয়ে এক ধাপ পিছিয়ে আছি।
কিন্তু আমরা সতর্ক ও প্রস্তুত। এটা সব সময় ইতিবাচক বিষয়। আমরা ভালো অবস্থায় টুর্নামেন্টে যেতে চাই এবং দারুণ একটি বিশ্বকাপ খেলতে চাই।”বিশ্বকাপ জয়ের দৌড়ে বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন , ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং -কে ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখছে বিভিন্ন বাজি প্রতিষ্ঠান। তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ।
৩৪ বছর বয়সী কাসেমিরো মনে করেন, বিশ্বকাপের আগে ব্রাজিল কঠিন একটি সময় পার করেছে। গত বছর নতুন সভাপতি নিয়োগের পাশাপাশি দলের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ ।এ বিষয়ে কাসেমিরো বলেন, “ম্যানেজার পরিবর্তন, সভাপতি পরিবর্তন এবং নানা অস্থিরতার কারণে এটি কঠিন একটি চক্র ছিল। কোচের সঙ্গে আমরা খুব অল্প সময় কাজ করেছি।
তার অভিজ্ঞতা অসাধারণ, তবে বাস্তবে আমরা একসঙ্গে মাত্র ৪০ দিনের মতো কাজ করেছি।”তবে দল নিয়ে আশাবাদী এই মিডফিল্ডার। তার মতে, অভিজ্ঞ, তরুণ এবং শক্তিশালী খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান স্কোয়াড বিশ্বকাপে ভালো কিছু করার সামর্থ্য রাখে।২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ , ও । গ্রুপ পর্ব পেরিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
/বিএসএস