• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম


নেইমার রেফারির তর্ক, বিশ্বকাপের পথে ঝুঁকি

দি পালস বিডি অনলাইন নিউজ ডেস্ক
আপডেট টাইম: ৬ এপ্রিল ২০২৬ ১২:০৭ পিএম

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের শতভাগ ফিট থাকার শর্ত দিয়েছেন। এই লক্ষ্য সামনে রেখে নেইমার সান্তোসের হয়ে নিয়মিত খেলতে চেষ্টা করছিলেন।

কিন্তু স্কোয়াড ঘোষণার আগে থাকা ১৪ ম্যাচের মিশনে এক ম্যাচ খেলেই তিনি হলুদ কার্ডে নিষিদ্ধ হয়েছেন, ফলে পরবর্তী ম্যাচে নামতে পারবেন না। রেমোর বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের ফাউলের পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার।

ম্যাচ শেষে তিনি রেফারির আচরণকে কঠোর সমালোচনা করেন। তবে তার বক্তব্যের একাংশে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এর আগে এমন মন্তব্যের কারণে গুস্তাভো মার্কোসকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ব্রাজিলের স্পোর্টস জাস্টিস কোড অনুযায়ী, বৈষম্য বা অবমাননাকর মন্তব্যে ৫ থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে, পাশাপাশি জরিমানাও হতে পারে। যদি নেইমারও এমন শাস্তির মুখে পড়েন, তাহলে তার বিশ্বকাপের স্বপ্নে বড় ধাক্কা লাগতে পারে। কারণ জাতীয় দলে জায়গা পেতে হলে শুধু খেলা নয়, সম্পূর্ণ ফিটনেসের প্রমাণ দেখানোও জরুরি।