• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম


স্পেনের বিশ্বকাপ উদযাপনে ট্রাম্পের জো/রপূর্বক উপস্থিতি, সমা/লোচনার ঝড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৯:১৫ এএম

বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর স্পেনের হাতে ট্রফি তুলে দিতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রফি হস্তান্তরের পরও ডায়াস না ছাড়ায় তিনি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

ট্রফি প্রদান অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশ করেন ট্রাম্প। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে স্পেনের খেলোয়াড়রা যখন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও তিনি মঞ্চেই অবস্থান করেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পকে মঞ্চ থেকে সরে যাওয়ার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ জানান। তবে সেই অনুরোধ উপেক্ষা করে তিনি ডায়াসে থেকে যান। তাকে বোঝানোর চেষ্টা করেও সফল হননি ইনফান্তিনো। এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রফি উঁচিয়ে স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময়ও ট্রাম্পকে মঞ্চে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে হাস্যরসের দৃষ্টিতে দেখলেও অন্যরা এটিকে বিতর্কিত আচরণ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগেও ট্রাম্পকে ঘিরে স্টেডিয়ামে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে বিলম্ব হওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। পরে স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পের ছবি প্রদর্শিত হলে একাংশের দর্শক তাকে দুয়ো দেন। জাতীয় সংগীত পরিবেশনের সময়ও একই ধরনের প্রতিক্রিয়া শোনা যায়।

/এসএন