• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩০ পিএম


বিদ্যুৎ বিপাকে বন্ধ ক্যাম্পাস, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ৪:২৪ পিএম

কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ত্রুটি দেখা দেওয়ায় ২২ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১টা থেকে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম নিয়মিতভাবে চালু করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।