রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনার পর সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড় করানো ছিল। এ অবস্থায় হঠাৎ করেই বাসটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তাৎক্ষণিকভাবে বাসটিতে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
/এসএন