• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম


ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা, শাহজালাল বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণ জব্দ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৮:৪৬ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ অভিযানে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে একটি চোরাচালান চক্র স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। অভিযানের সময় ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। পাশাপাশি স্বর্ণের চালানটির উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

/এএসএফ