• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম


অবরোধে জটিল হচ্ছে পরিস্থিতি

যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ নেই ইরানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ এপ্রিল ২০২৬ ৪:৩৭ পিএম

আইআরআইবি জানিয়েছে, পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, “পরবর্তী দফার আলোচনায় অংশ নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই।”

এর আগে ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক নয়। তাদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়াই আলোচনার পূর্বশর্ত হওয়া উচিত।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তবে একই সময়ে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রোববার একটি মার্কিন যুদ্ধজাহাজ এক ইরানি জাহাজকে আটকের চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়। জাহাজটি পালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে। এ ঘটনায় তেহরান পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

এদিকে আইআরএনএ জানিয়েছে, অবরোধ এবং ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবি’ আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই।