ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহনাবাদী বলেছেন শুধুমাত্র জামায়াতের আমীর আমাকে ফোন করে সহানুভূতি
প্রকাশ করেছেন এবং আমেরিকান হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া এখনো কেউই আমাদের প্রতি সহানুভূতি দেখায়নি বাংলাদেশ থেকে।
সম্প্রতি চ্যানেল ওয়ান এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তার কথাগুলো হুবহু তুলে ধরা হলো।
“আমরা আশা করেছিলাম আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর অন্যান্য মুসলিম দেশগুলোর মত বাংলাদেশের সরকার আমাদের সাথে যোগাযোগ করবে ফোনে কিংবা বিভিন্নভাবে শোক প্রকাশ করবে। এমনকি আমাদের শিক্ষার্থী, সামরিক কর্মকর্তাদের যারা নিহত হয়েছে তাদের স্মরণে আমরা দূতাবাসে শোক বই রেখেছিলাম যাতে তারা স্বাক্ষর করবে এবং আমেরিকার হামলার নিন্দা জানাবে। কিন্তু শুধু বাংলাদেশের জামায়াতের আমির আমাকে ফোন করেছেন এবং এ হামলার নিন্দা জানিয়েছেন, আমাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। এর বাইরে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা এটা বাংলাদেশের কাছে প্রত্যাশা করিনি। ইরান আগ্রাসনের শিকার হয়েছে সেই হিসেবে নিন্দা জানাতে পারতো। আমেরিকাতেই তাদের জনগণ এই ঘটনার নিন্দা করছে।
যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বিভিন্ন দেশের করা আমাদের সাথে আচরণগুলো আমাদের মনে থাকবে।”
চ্যানেল ওয়ানের সৌজন্যে।