প্রতীকী ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পশুর হাটে ক্ষিপ্ত মহিষের আক্রমণে আহত দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (৫০) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রুহুল আমীন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটে থাকা একটি ক্ষিপ্ত মহিষ হঠাৎ আক্রমণাত্মক আচরণ শুরু করলে সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় মহিষের আক্রমণে গুরুতর আহত হন মজিবুর রহমান ও রুহুল আমীন। পরে তাদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত দুজনই মারা যান।
/এসএন