• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম


বিশেষ সুবিধা ছাড়াই পরীক্ষায় অংশ, লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১১:০৬ পিএম

সাধারণ আবেদনকারীদের মতোই নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তিনি লাইনে দাঁড়িয়ে নিজেই ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন জাইমা রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, অন্য সব পরীক্ষার্থীর মতোই জাইমা রহমান নির্ধারিত নিয়ম-কানুন ও আনুষ্ঠানিকতা অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন। তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত অনেকেই জানতেন না যে তিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিতে আসছেন।

পরীক্ষাকেন্দ্রে গিয়ে তিনি লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নির্ধারিত সব ধাপ সফলভাবে শেষ করার পর তিনি নিজেই লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন।

/এসএন