রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প।
তিনি বলেন, মানুষ হত্যা করতে তিনি চান না। বরং আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোই তার অগ্রাধিকার।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হলে তা ইরানের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারত। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে যোগাযোগের উদ্যোগ এবং একটি সম্ভাব্য চুক্তির পরিবেশ তৈরি হওয়ায় আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।
সম্ভাব্য চুক্তির বিষয়ে তিনি বলেন, হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণে অগ্রগতিকে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
যদিও আলোচনার জন্য তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি, তবে প্রয়োজন হলে যেকোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এসেছে।
/এসএন