• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩০ এএম


দৃষ্টিহীন হয়েও ৫০ বছর ধরে মায়ের মুখে অন্ন জোগাচ্ছেন মুখলেস রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১০:২১ পিএম

জন্মান্ধ হয়েও ৫০ বছর ধরে মায়ের ভরসা মুখলেসুর, প্রতিদিন হেঁটে যান কাঠের মিলেচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা ৫৬ বছর বয়সী মুখলেসুর রহমান জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারানোর পর থেকেই জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হন তিনি। এরপর থেকে বৃদ্ধা মা রুলি বেগমকে নিয়েই চলছে তার ছোট্ট সংসার।পরিবারের অন্য সদস্যরা আলাদা হয়ে গেলেও মা-ছেলের এই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুখলেসুর রহমান। জন্মান্ধ হওয়া সত্ত্বেও গত অর্ধশতাব্দী ধরে তিনি প্রতিদিন একই পথ ধরে প্রায় দুই কিলোমিটার হেঁটে একটি কাঠকাটা মিলে কাজে যান। নতুন কোনো রাস্তা তিনি চেনেন না; দীর্ঘদিনের অভ্যাস আর স্মৃতিই তার পথচলার একমাত্র ভরসা।কাঠের মিলে সারাদিন গাছের ছাল ছাড়ানোর কাজ করেন মুখলেসুর। দিনের কাজ শেষে মাথায় করে কাঠ বাড়িতে নিয়ে আসেন। পরে তার বৃদ্ধা মা সেই কাঠ বিক্রি করেন। এই সামান্য আয় দিয়েই চলে মা-ছেলের জীবনযুদ্ধ।দারিদ্র্য, দৃষ্টিপ্রতিবন্ধকতা কিংবা শারীরিক সীমাবদ্ধতা—কোনো বাধাই মুখলেসুর রহমানকে থামাতে পারেনি। গত ৫০ বছর ধরে নীরবে-নিভৃতে মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। তার এই অদম্য সংগ্রাম আজ এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।স্থানীয়দের দাবি, সরকারি বা বেসরকারি সহায়তা পেলে বৃদ্ধা রুলি বেগম ও তার সংগ্রামী ছেলে মুখলেসুর রহমান জীবনের শেষ সময়টুকু আরও স্বস্তি ও মর্যাদার সঙ্গে কাটাতে পারবেন।

/বিএসএস