• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম


সাতক্ষীরায় মাঠে যাওয়ার পথে পানিতে ডুবে কৃষকের মর্মান্তিক মৃত্যু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৮:৫৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ন বৈদ্যের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এএসএফ