• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম


ক্যানসার থেকে সুস্থ হতে ‘সূরা আর-রহমান’ বড় ভূমিকা রেখেছে: অভিনেতা নওমান ইজাজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৪ পিএম

ক্যানসারের কঠিন সময়ে সূরা আর-রহমানই শক্তি জুগিয়েছে: নওমান ইজাজক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।সেসব কঠিন সময়ের স্মৃতিচারণ করে নওমান ইজাজ বলেন, রোগ শনাক্ত হওয়ার দিন তার বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান পাঠ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি যখন সূরাটি তিলাওয়াত করা শুরু করলাম, পরবর্তীতে তারা (চিকিৎসকরা) আর কোনো টিউমার খুঁজে পায়নি।’নওমান ইজাজ বিশ্বাস করেন, তার সুস্থতার পেছনে সূরা আর-রহমান গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রেখেছে। একটি ছোট অস্ত্রোপচারের পর এবং নির্ধারিত কেমোথেরাপি শুরু হওয়ার ঠিক আগেই চিকিৎসকরা তাকে জানান, অন্য টিউমারটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।মরণব্যাধি ক্যানসারের যন্ত্রণাদায়ক চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই সুস্থ হয়ে ওঠার জন্য ঐশ্বরিক অলৌকিকত্ব ও প্রার্থনাকে কৃতিত্ব দেন এই অভিনেতা।

ক্যানসারের পুরো যাত্রাকে তিনি অলৌকিক ঘটনার চেয়ে কোনো অংশে কম নয় বলেও উল্লেখ করেছেন।অভিনেতা জানান, ওই ঘটনার পর থেকে তিনি প্রতিদিন নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত করছেন। জীবনের এই অধ্যায়কে তিনি গভীরভাবে পরিবর্তনকারী এবং অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে মনে করেন।নওমান ইজাজনওমান ইজাজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও প্রবীণ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালনার সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘মায়ি রি’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘রকিব সে’। চলচ্চিত্রের মধ্যে ‘রামচাঁদ পাকিস্তানি’ (২০০৮) ও ‘ভিরসা’ (২০১০) উল্লেখযোগ্য।

/বিএসএস