শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরও বেশ কয়েকবার আফটারশকে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা।
শনিবার ভোরে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পের তীব্রতায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব স্পষ্ট না হলেও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা তৈরি হয়। এ কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সুনামি সতর্কতা জারি করে।
বিএমকেজি জানায়, ভূমিকম্পটির শক্তি ও অবস্থানের কারণে সুনামি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়।
তবে পরিস্থিতি পর্যালোচনা করার পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় বিএমকেজি। এর মধ্যেই ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় একাধিক আফটারশক অনুভূত হয়।
স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটে নাগেওকেও এলাকার কাছে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে। মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এর কেন্দ্র।
ভূমিকম্পের পর বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেলেও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
/এসএন