• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০১ এএম


বার্সেলোনার শিরোপা উদ্‌যাপনে ফিলি’স্তিনের পতাকা হাতে ইয়ামাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৯:৫৫ এএম

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল আবারও আলোচনায় এসেছেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের কারণে। লা লিগা জয়ের উদ্‌যাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জয়ের পর বার্সেলোনাজুড়ে উৎসব শুরু হয়। খোলা ছাদযুক্ত বাসে সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনের সময় ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায়। হাজারো সমর্থকের উচ্ছ্বাসে তখন মুখর ছিল পুরো শহর।১৮ বছর বয়সী এই উইঙ্গার ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন ইস্যুতেও তাঁর অবস্থান নিয়ে প্রায়ই আলোচনা হয়।এদিকে, বার্সেলোনা শহরটি ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা সংঘাতের পর ইউরোপে ফিলিস্তিনপন্থি আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সেখানে নিয়মিত বিক্ষোভ, সংহতি কর্মসূচি এবং গাজার জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

/বিএসএস