নেইমারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। ব্রাজিলের ক্লাব সান্তোসের অনুশীলনে সতীর্থ ও রবিনিও-এর ছেলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এবার নিজেই মুখ খুলেছেন নেইমার।ঘটনার সময় মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হলে নেইমার নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং পরে ক্ষমাও চেয়েছেন। তার ভাষায়, “হ্যাঁ, আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আমি ক্ষমাও চেয়েছি। ফুটবলে এমন ঘটনা ঘটে, তবে এটি দলের ভেতরেই থাকা উচিত ছিল।”নেইমারের দাবি, পুরো ঘটনা মাঠের উত্তেজনার ফল। তার মতে, ফুটবলে ধাক্কাধাক্কি বা বাকবিতণ্ডা নতুন কিছু নয়, কিন্তু বাইরে থেকে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “যারা ফুটবল খেলে তারা জানে এসব ঘটে। ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড়—এসব খেলাটার অংশ। তবে বিষয়টি দলের ভেতরেই সমাধান হওয়া উচিত ছিল।”এর আগে রবিনিও প্রকাশ্যে নেইমারের কাছে তার ছেলের বিষয়ে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন। পরে নেইমার জানান, দুই পক্ষই ভুল করেছে, তবে তিনি নিজের আচরণের জন্য অনুতপ্ত।
/বিএসএস