গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই।
শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, সম্প্রতি গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
বিভাগটি আরও জানায়, গ্যাসের দাম বাড়ানো নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও ক্ষুদেবার্তায় উল্লেখ করা হয়েছে।
/এএসএফ