• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম


৫৯ কোটি টাকায় বিক্রি হলো পৃথিবীর সবচেয়ে দামী গরু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১১:৩৩ পিএম

ফিচার ডেস্ক:
নেলোর প্রজাতির গরুর মূল উৎপত্তিস্থল ভারত। অন্ধ্র প্রদেশের নেলোর জেলার নাম অনুসারেই এই গরুর নামকরণ করা হয়।
১৮৬৮ সালে প্রথম এক জোড়া নেলোর গরু জাহাজে করে ব্রাজিলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে দেশটিতে এই জাতের গরুর বিস্তার ঘটতে থাকে। বর্তমানে ব্রাজিলের গবাদিপশু খাতের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ জাত হিসেবে পরিচিত নেলোর।
বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়া সহ্যক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দ্রুত ওজন বৃদ্ধির কারণে ব্রাজিলে নেলোর গরুর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে।
বর্তমানে দেশটির বিশাল মাংস শিল্পের একটি বড় অংশজুড়েই রয়েছে এই জাতের গরু।
সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনায় আসে নেলোর প্রজাতির একটি গরু, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ কোটি টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশের কোরবানির পশুর হাটে যেখানে কয়েক লাখ টাকার গরুই আলোচনার কেন্দ্রবিন্দু হয়, সেখানে বিশ্বের অন্য প্রান্তে কোটি কোটি টাকায় একটি গরুর বিক্রি হওয়া প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়নের এক বিস্ময়কর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, উন্নত জিনগত বৈশিষ্ট্য, সুনির্দিষ্ট প্রজনন ব্যবস্থাপনা এবং আধুনিক খামার প্রযুক্তির কারণেই নেলোর গরু আন্তর্জাতিক বাজারে এত উচ্চমূল্য পাচ্ছে।
/এএসএফ