ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করা বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তিনি বলেছেন, ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। মেনে নেন।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে সালাউদ্দিন আম্মার আরও লেখেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ উল্টাইয়া ফালাইতে চাওয়া জামায়াত নেতাদের গুগলে সার্চ করেও পাইতেছি না।’
এ ছাড়া পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘বিরোধীদলের নেতাদের ইসি ঘেরাও করা বক্তব্য নিয়ে যারা এ্যাটিটিউড ভিডিও বানাইছিলেন আপনারা ভিডিও ডিলিট দিয়েন না প্লিজ।’
/এসএন