• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ এএম


ফেইসবুক পোস্টে কোথায় যাচ্ছেন জানালেন না আসিফ মাহমুদ

‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১২:২৪ পিএম


ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টের সঙ্গে বিমানের ভেতরে বসে থাকা অবস্থার একটি ছবিও যুক্ত করেছেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।

তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য জানাননি আসিফ মাহমুদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পোস্টটিতে ৬৪ হাজার রিয়্যাকশন পড়েছে।

/এসএন