সাংবাদিকের কাজ সত্য তুলে ধরা, ‘স্যরি’ বলা নয়। তবে এবার পাঁচটি কারণে দুঃখ প্রকাশ করেছেন ভারতের সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি করেন ময়ুখ রঞ্জন ঘোষ। সেখানে পাঁচটি কারণে ‘স্যরি’ বলার কথা উল্লেখ করেন তিনি।
তবে প্রতিবেদনে তাঁর দুঃখ প্রকাশের পাঁচটি কারণের বিস্তারিত উল্লেখ করা হয়নি। পোস্টের শেষাংশে ময়ুখ রঞ্জন ঘোষ লেখেন, ‘স্যরি, আমি যেমন ছিলাম, সেরকমই আছি, সেরকমই থাকব। আপনাদের, ময়ুখ রঞ্জন ঘোষ।’
/এসএন