• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ এএম


নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিল অফিস বন্ধ ঘোষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ মে ২০২৬ ৭:২২ পিএম

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মতিঝিলে অবস্থিত তার অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।

তিনি পোস্টে লেখেন, “নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।”

এ সময় ঢাকা-০৮ আসনের জনগণসহ দেশের বিভিন্ন প্রান্তের সমর্থক ও শুভানুধ্যায়ীদের নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি আরও বলেন, “আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।”

পুরোনো অফিস এলাকায় যাতায়াত নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি উল্লেখ করেন, কেউ যদি পূর্বের অফিসে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টটি শেষ করেন তিনি।