• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম


চাঁ’দাবাজি বন্ধে হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’, আজ বাংলামোটরে দানবক্স

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪০ পিএম

অনাহারী নেতাকর্মীদের জন্য ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, “১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন-আপনার ১ টাকাই হয়ত একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।”

তিনি জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে আরও লেখেন, “দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, ১৭ বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।”

/এসএন