• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৪ এএম


আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ পাশ হচ্ছে সংসদে

আপডেট টাইম: ৪ এপ্রিল ২০২৬ ৮:১৮ পিএম

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখার বিধান বহাল রাখার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি।

মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে এ সিদ্ধান্ত জানায়। সংশোধনীসহ অধ্যাদেশটি পাসের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি জানিয়েছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। তবে বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আইনটি পাস হলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা আরও কঠিন হয়ে পড়তে পারে।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে গত ১৩ মার্চ উত্থাপন করা হয়। এগুলো যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।