লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ী সীমান্তে বাংলাদেশি গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সকালে ধবলগুড়ী সীমান্তের ৮৭৩ নম্বর প্রধান সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তিস্তা ৬১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যান।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশিদের গরু বিএসএফ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ী সীমান্তে বাংলাদেশি গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার সকালে ধবলগুড়ী সীমান্তের ৮৭৩ নম্বর প্রধান সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী বাধা দেন।
এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে তিস্তা ৬১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যান।বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।এ বিষয়ে বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশিদের গরু বিএসএফ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”
/বিএসএস