নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুরে বজ্রপাতে ৩ জন নিহত
নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম এবং হাজিনগর ইউনিয়নে বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হন।
অন্যদিকে একই দিন দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে আরও একজনের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এবং মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক পৃথকভাবে ঘটনাগুলো নিশ্চিত করেছেন।
/বিএসএস