• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম


নিরাপত্তা বাড়ানো হলো দেশের সব বিমানবন্দরে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৫:৪২ পিএম

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, বিমানবন্দরগুলোতে সবসময়ই কঠোর নিরাপত্তা বজায় থাকে। তবে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে একটি সতর্কতামূলক চিঠি পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বিমানবন্দরগুলোতে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচারসহ সব জায়গায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। কোনো সন্দেহজনক কিছু দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক জানায়, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি পাওয়া না গেলেও আগাম সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেখানেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয়।