• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম


দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৩:১৪ পিএম

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই দেশটির একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

বেনজীর আহমেদের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ মুহূর্তে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আদালতের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না এবং পাসপোর্ট আদালতের কাছে জমা রাখতে হবে—এমন কয়েকটি নির্দিষ্ট শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের সিদ্ধান্ত দেন।

এ বিষয়ে এখন পর্যন্ত দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

/এসএন