• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৭ এএম


চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক আট/ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৩:৫৭ পিএম

সিলেটে একটি চায়ের টং দোকানে বসে বন্ধুদের সঙ্গে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় ৪০০টি খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রভাষককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের টং দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তরপত্রগুলো জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষককে শোকজ করা হয়েছে।

অনিয়মের অভিযোগ ওঠা শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী।

/এসএন