• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম


সংরক্ষিত আসনে ফেরার লড়াইয়ে হাইকোর্টে নুসরাত তাবাসসুম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৩:১৯ পিএম

তীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে। একই কারণে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, যা নির্ধারিত সময়ের বাইরে হওয়ায় তা বাতিল করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।