রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এ বিষয়ে সরকারের কোনো করণীয় নেই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ করার সুযোগ রয়েছে। তিনি চাইলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। সে ক্ষেত্রে সরকারের করার কিছু নেই।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।
/এসএন