• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ এএম


১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই কড়া ব্যবস্থা নেব: শুভেন্দু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ৬:০৮ পিএম

নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে তীব্র বিক্ষোভ চলছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও। আন্দোলনকারীদের ‘আজাদি, আজাদি’ স্লোগানে সরব হয়ে ওঠে শহরের রাজপথ। তবে এ ধরনের স্লোগানকে কেন্দ্র করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি বলেন, শান্তিপূর্ণভাবে জমায়েত বা দাবি-দাওয়া জানাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই।

কিন্তু বিক্ষোভের নামে মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।এদিকে আগামী সোমবার একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে জাতীয় পতাকা হাতে প্রায় ১৪ হাজার কর্মীর অংশগ্রহণে একটি মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে এদিন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। ওই কর্মসূচিতে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও অংশ নেন।

মিছিল ঘিরে ধর্মতলা এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।এ প্রেক্ষাপটে আন্দোলনের নামে বিশৃঙ্খলার অভিযোগ তুলে আন্দোলনকারীদের সতর্ক করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “জমায়েত করুন, নিজেদের কথা বলুন। আজ উল্টোরথ, কালও এই মিছিল করা যেত। কিন্তু ইচ্ছা করে আজই করেছে। আমি পুলিশকে বলেছি, যা বলছে বলতে দিন।

তবে দেশবিরোধী স্লোগান হলে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, এরপরও ‘আজাদি, আজাদি’ স্লোগান দিলে ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও জানান, এ দিনের মিছিলে যারা অশান্তি সৃষ্টি করেছে, তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

/বিএসএস