• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম


মহাখালী বাস টার্মিনালে বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ অক্টোবর ২০২৬ ৫:১৭ পিএম

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে প্রাইম পরিবহনের একটি বাসে আগুন লাগে। প্রাথমিকভাবে বাসটির এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে বেলা ১টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটির বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

/এসএন