• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম


শপথ নিয়েই রাজ্যের সাধারণ মানুষের জন্য ফ্রী বিদ্যুতের ঘোষনা ‍দিলেন বিজয়!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ১০:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণ করেই তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেন তিনি।

তামিলাগা ভেট্টিরি কাঝাগাম প্রধান বিজয় ঘোষণা দেন, রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় বা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠনের কথাও জানান তিনি।

শপথ গ্রহণ শেষে বিশাল জনসমাবেশে আবেগঘন ভাষণ দেন বিজয়। বরাবরের মতো তার জনপ্রিয় তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (আমার হৃদয়ে যারা বাস করো) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন পেতে গত কয়েকদিন জোর রাজনৈতিক তৎপরতা চলে। শেষ পর্যন্ত মিত্রদের সমর্থন নিয়ে সরকার গঠনে সফল হন এই অভিনেতা-রাজনীতিক।

এদিকে আগামী বুধবারের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে।

সূত্র: NDTV

/এএসএফ