ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী শক্তি ব্যবহারের হুমকির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে বলেন, “কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ বিষয়ে তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে তাদের হুমকি প্রত্যাহারের আহ্বান জানান।
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হচ্ছে এই কৌশলগত জলপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্ণ বিরোধের ইস্যু হয়ে উঠেছে।
/এসএন